লেখক : উবায়দুর রহমান খান নদভি
প্রকাশক : রাহনুমা প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ১৯৭, কভার : হার্ডকভার
বই সম্পর্কে : হৃদয় থেকে’ হৃদয়ের প্রতি কোনো কথা যেন বলিতে ব্যাকুলের মতোই এক আকুলতার পাঠ এই বই। যে কথা উৎসারিত হয়ে অন্যের হৃদয়ে গিয়ে স্পর্শ করে অতল অবধি। ইতিহাস, রাজনীতি, ধর্ম ও দর্শন; স্মৃতিচারণা, ভ্রমণ, সমাজনীতি ও জীবন-অভিজ্ঞতার আলোকে কামনা করেছেন মানুষের যে মুক্তি ও কল্যাণ, তারই এক লেখ্য সংকলন এই বই। এ যেন একজন সমাজত্ত্ববিধের ইতিহাসের পথ খুঁড়ে খুঁড়ে সামনে এগিয়ে যাওয়ার গল্প।
উম্মাহ-অন্তঃপ্রাণ একজন সুহৃদ যখন দেখেন তার সমাজ, রাষ্ট্র, পরিবেশ ও পরিবার অন্য এক কালচারে ডুবে যাচ্ছে প্রতিনিয়ত, যে কালচারের সাথে আবার মিশে আছে জুলুম, হাহাকার—তখন তার হৃদয় স্বাভাবিকতই কেঁপে উঠে মানুষের জন্য। হৃদয়ের যে আকুলতা তার, সবটুকু দিয়েই এর প্রতিরোধ করতে চান হৃদয় থেকে।
এইসব দুঃসহ জীবন ও যাপনসংক্রান্ত দেশ ও জীবনঘনিষ্ঠ অনেকগুলো প্রবন্ধ ও কলামের সংকলন এই বই। যেখানে উঠে এসেছে আমাদের প্রাত্যহিক বেদনাবহুল দিনকাল, সমাজ ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু। এর পাশাপাশি কখনো ভ্রমণ-গদ্য, কখনো ইতিহাসের বিভিন্ন বাঁক, কখনো ইতিহাস খুঁড়ে খুঁড়ে সত্যের স্পষ্ট এক পরিভাষা বের করা—এ-ই তো এই বইয়ের মূল প্রতিপাদ্য।
এক দরদি মালীর হৃদয়ের গদ্যে আপনাকে স্বাগতম। ধর্ম, জীবন ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপট বুঝতে গুরুত্বপূর্ণ এ বইটি সংগ্রহ করতে পারেন।
300.00৳ Original price was: 300.00৳ .150.00৳ Current price is: 150.00৳ .





