“আকীদাহ ত্বহাবিয়াহ” has been added to your cart. View cart
গণমাধ্যমের বিচিত্র ভ্রষ্টাচার
লেখক : শরীফ মুহাম্মদ
প্রকাশক : রাহনুমা প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা : 151, কভার : হার্ডকভার, ভাষা : বাংলা
বই সম্পর্কে : পৃথিবীর বর্তমান জীবনবাস্তবতায় গণমাধ্যমকে একমুহূর্ত অস্বীকারের কোনো সুযোগ নেই। সহজ করে বলতে গেলে বিশ্বকে নিয়ন্ত্রণ করে যে তিনটি জিনিস : রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি—গণমাধ্যম খোদ সেই তিনটি জিনিসকেই নিয়ন্ত্রণ করে! কিন্তু প্রশ্ন হচ্ছে—গণমাধ্যম আমাদের সাথে কতটা বাস্তব সখ্য রাখে! মিডিয়ার যে আধো-ভৌতিক জীবন, তার আসল সত্যের কতটা কাছে পৌঁছাতে পারে মানুষ—তা নিয়েই খানিকটা কেঁচো খোঁড়া হয়েছে ‘গণমাধ্যমের বিচিত্র ভ্রষ্টাচার’ গ্রন্থে।
মিডিয়া মূলত এখন সর্বগ্রাসী। এর আয়তন ও পরিধির ভিতর আমাদের জীবন, সমাজ, কালচার, দেশ, রাজনীতি─সব এমনভাবে ঢুকে পড়েছে যে, এর থেকে বাইরে আসার কারুরই আর কোনো সুযোগ নেই। প্রথমে প্রিন্ট মিডিয়া, তারপর ইলেক্ট্রনিক মিডিয়া; এরপর যখন ইন্টারনেট এলো, তখন নিমিষেই সব বদলে যেতে শুরু করল! আমাদের আধুনিক কর্পোরেট জীবনের সব কিছু একে একে দখল করে নিলো ইন্টারনেটের রঙিন দুনিয়া। কিন্তু দিনশেষে মিডিয়ার এই চকমকে দুনিয়া আমাদের সাথে কী রকম আচরণ করছে, তা কজনই বা ভেবে দেখেছে? আমাদের জীবন ও সমাজবাস্তবতার মিথ্যা ফিল্টারিং করা যে ভিন্ন এক চলচ্চিত্র সামনে আসে, তা নিয়ে কয়জন আঙুল তুলেছে, বলতে পারেন!
বক্ষ্যমাণ গ্রন্থে লেখক এটা নিয়েই বারবার প্রশ্ন তুলতে চেয়েছেন। চশমার কাচে জমে থাকা ময়লাগুলো পরিষ্কার করে পাঠককে দেখাতে চেয়েছেন মিডিয়ার ভেতর ও বাহিরের এমন একটা খোলস, যা আমরা দেখেও দেখি না, কিংবা দেখলেও বুঝতে চাই না। শেষদিকে এর জবাব ও প্রতিকারও বলার চেষ্টা করেছেন বাস্তব জীবনের এমন সব লব্ধ কিছু অভিজ্ঞতা থেকে, যা আপনাকে সত্যের কাছাকাছি পৌঁছুতে সাহায্য করবে।
200.00৳ Original price was: 200.00৳ .120.00৳ Current price is: 120.00৳ .