লেখক : মুহাম্মদ যাইনুল আবিদীন
প্রকাশক : রাহনুমা প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা : ২৪৮, কভার : হার্ডকভার।
বই সম্পর্কে : দি গ্রেটেস্ট—সিরাতুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ক একগুচ্ছ স্মারক-বক্তৃতা, যা খুতুবাতে মাদরাজ নামে অধিক প্রসিদ্ধ। প্রায় একশ বছর আগে প্রদত্ত এই বক্তৃতাগুলো এখনো বিশ্বময় সমান গুরুত্বপূর্ণ। ১৯২৫ সালের অক্টোবর-নভেম্বরে যখন বক্তৃতাগুলো প্রদত্ত হয়, তখন বিদ্বানমহলে এগুলো বিপুল সাড়া ফেলে। মূল উরদুর পাশাপাশি এর ইংরেজি অনুবাদ ছড়িয়ে পড়ে দুনিয়াব্যাপী। মুসলিমদের মতোই গভীর আগ্রহ, শ্রদ্ধা ও মনোযোগসহ পঠিত হয় অমুসলিম-সমাজেও। অল্প সময়ের মধ্যে পৃথিবীর মর্যাদাশীল বিভিন্ন ভাষায় অনূদিত হয় সংকলনটি। গবেষক, চিন্তক ও বিদ্বান-সমাজে বরিত হতে থাকে রেফারেন্সগ্রন্থ হিসেবে। এরই ধারাবাহিকতায় বাংলাভাষায় অনবদ্য গদ্যশৈলীর লেখক মুহাম্মাদ যাইনুল আবিদীনের অনুবাদে হাজির এই বই সিরাত-প্রেমিক পাঠকের টেবিলে!