প্রেমময় কলমযুদ্ধ

লেখক : উবায়দুর রহমান খান নদভী

প্রকাশক : রাহনুমা প্রকাশনী

পৃষ্ঠাসংখ্যা : ১৭৬, কভার : হার্ডকভার

বই সম্পর্কে  : প্রেমময় কলমযুদ্ধ’ নানা ধরনের লেখার অমূল্য এক সংকলন। লেখকের জীবনের বিভিন্ন সময়ের ব্যক্তি-ভাবনা, দেশ ও আন্তর্জাতিক সময়ের বিবিধ প্রেক্ষাপটে এখানে কিছু কথকতা তুলে এনেছেন একজন দার্শনিকের মতো। দুনিয়া ও আখেরাতের জীবনে মানুষের যে প্রতিনিধিত্ব, তাও তিনি স্পষ্ট করতে চেয়েছেন শাসক ও শাসিত জনগণ সবাইকে একটি পাল্লাতে রেখে। দুনিয়াবি সরকার বদলের যে এক ভাগ্যকেন্দ্রিক খোদায়ি রীতি, তাকে সামনে রেখে এক উদাত্ত আহ্বানে বলতে চেয়েছেন, এই পৃথিবীতে আমরা কেবলই মুসাফিরের মতো। অদৃশ্য এক খোদার কাছে আমাদের রয়েছে সর্বস্বত্ব আত্মসমর্পণ। এবং কখনো এসবেরও বাইরে গিয়ে ইতিহাসের বাঁক ঘুরে দেখে আসতে চেয়েছেন দেওবন্দ থেকে বাংলাদেশ, স্বাধীনতা, সংগ্রাম ও ইতিহাসের ফাঁক-ফোকর।

গ্লোবালাইজেশনের এই যুগে খুব সহজেই আমরা অন্য জাতির কালচারে আক্রান্ত হয়ে যাই, যা আমাদের নিজেদের ধর্ম ও সার্বভৌমত্বকেও প্রশ্নবিদ্ধ করে। বর্তমান সময়েও ঠিক এরকম কিছু হচ্ছে, যার পৃষ্ঠপোষকতায় লিপ্ত খোদ রাষ্ট্র, ইন্টেকচুয়াল গোষ্ঠীসহ আরও অনেকেই। বক্ষ্যমাণ গ্রন্থে লেখক এ বেদনাটাকে মুখ্য করে ‘সংস্কৃতির নামে জাতির উপর শিরক চাপিয়ে দেওয়া চলবে না’ শিরোনামে এরকম অনেক বিজাতীয় কালচার, তার কুফল ও অসাড়তাগুলো তুলে ধরেছেন তথ্য ও তত্ত্ব প্রমাণের ভিত্তিতে। উঠে এসেছে মঙ্গল শোভাযাত্রা নিয়ে মুসলিমদের আদিখ্যেতা ও ইতিহাসমূর্খতার বিভিন্ন কথকতা।

সহজ করে বললে দেশ, জাতি, ধর্ম ও রাষ্ট্র নিয়ে একজন আলেমের যে সামগ্রিক ভাবনা, তা-ই স্পষ্টভাবে ফুটে উঠেছে বক্ষ্যমাণ গ্রন্থে। পাঠপর্বে দেখা মিলবে একজন এমন দরদি আলেমের—যিনি দেশ ও জাতির প্রতিটি সমস্যা ও শূন্যতার জায়গাগুলি ইসলামের প্রজ্বলিত আলোক দিয়ে বিভাষিত করতে চান।

প্রাজ্ঞ লেখক উবায়দুর রহমান খান নদভির সমাজ ও রাষ্ট্র নিয়ে ভাবনা অন্য দশজনের চেয়ে ভিন্নতর। স্রষ্টাপ্রদত্ত প্রজ্ঞা আর অভিজ্ঞ চোখ দিয়ে তিনি যা দেখেন, যা বোঝেন—মানুষের কল্যাণকামিতায় তা-ই উচ্চকন্ঠে বলে যান প্রতিনিয়ত। এজন্য তার গদ্য ও বলার ভাষাও হয়ে উঠেছে অনন্য। সারাটা জীবন তিনি মানুষের জন্য যা করতে চেয়েছেন, তার অনেকটা জুড়েই আছে এই প্রিয় কলমযুদ্ধ।

Original price was: 260.00৳ .Current price is: 150.00৳ .