ছদ্মবেশী প্রগতিশীল

লেখক : শরীফ মুহাম্মদ
প্রকাশক : রাহনুমা প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা : ১৯০, কভার : হার্ডকভার
দাম : ৩০০ টাকা
বই সম্পর্কে  : ছদ্মবেশী প্রগতিশীল ইন্টারেস্টিং এক চরিত্রের নাম। আমাদের সমাজের ভিতরে এরকম অসংখ্য ছদ্মবেশী লুকিয়ে আছে, যারা মুখে নিরপেক্ষতা ও প্রগতির কথা বলে—কিন্তু সুযোগ পেলেই ইসলাম ও মুসলিমদের নিয়ে নিজের নষ্ট বাসনা চরিতার্থ করতে দেরি করে না। এইসব প্রগতিবাদীদের মুখে আটকে থাকা মুখোশ খুলতে মাসিক আল কাউসারে নিয়মিত প্রকাশিত হতো যে ফিলহাল—তারই একমলাটে দ্বিতীয় আয়োজন হচ্ছে ‘ছদ্মবেশী প্রগতিশীল।’
দেশের ভেতরের কথিত সেক্যুলার ও বামপন্থিদের ইসলাম-এলার্জির বিশ্লেষণ এ বইয়ের মূল প্রতিপাদ্য। সেই সঙ্গে একপেশে ও উল্টোমুখী গণমাধ্যমের চরিত্রও কিছু তুলে ধরা হয়েছে বিভিন্ন খবর ও পরিবেশনার আঙ্গিকে। বইটির নাম ‘ছদ্মবেশী প্রগতিশীল’ হওয়ার এই হচ্ছে বড় কারণ। মূলত বইটি পাঠককে পরিচয় করিয়ে দিতে চায় সেক্যুলার সমাজের মুখ ও মুখোশের সাথে এবং তাদের বোঝাবুঝির বাস্তবতা ও দুমুখো কূটচালের সাথে। কেন আমাদের সমাজে বুদ্ধির ভারসাম্য নেই, তাও আপনাকে বোঝাবে এই বই।
পড়তে পড়তে পাঠক হিসেব মেলাতে থাকবেন সমাজের ঘটমান গল্পগুলোর ক্রিয়া-প্রতিক্রিয়ার সাথে নিজস্ব ভাবনার। কোথাও রম্যগদ্য পড়ার মতো করে আপনি পড়তে পড়তে হাসবেন, কোথাও থেমে থেমে ভাবতে থাকবেন : এইসব গরল বুদ্ধিজীবী ও বামদের আপনার দেশ ও সমাজ নিয়ে কত রকম অসুস্থ কূটচাল।
আধুনিক সময়ের বাঙালি আলেম চিন্তকদের মধ্যে শরীফ মুহাম্মদ এক অগ্রগণ্য নাম। তার চিন্তার দূরদর্শিতা ও গদ্যের মাধুর্য যে কাউকেই দীর্ঘ দিন ধরে রাখতে সক্ষম। অতি কঠিন কথাটি, সহজ করে বলার যে ভাষা, তা তিনি অসাধারণভাবেই হৃদয়ঙ্গম করেছেন এবং এর উপযুক্ত ব্যবহারও করেছেন তার সমস্ত লেখনীতে। এ বইটিও তার ব্যতিক্রম নয়। সমসাময়িক বিষয়ের উপর লেখা নিয়মিত কলাম সংকলন ‘ফিলহাল’ থেকে বাছাই করে, ছদ্মবেশী মুখোশধারীদের মুখের নেকাব সরাতে বইটি আপনার দোরগোড়ায় হাজির ‘ছদ্মবেশী প্রগতিশীল’ নামে।

Original price was: 300.00৳ .Current price is: 150.00৳ .